Street Educator / Frontline Educator / Street Outreach Educator

Featured Part time NGO / Development
Posted 19 hours ago · 5 views
Application Deadline: 14 December, 2026

Job Overview

Vacancies
1 position
Employment Type  
Part time
Category
NGO / Development
Industry
NGO / Development
Gender
Not specified
Age
18 to 30 years
Job Location
Dhaka (Mirpur, Sadarghat, Shahjalal Airport, Tejgaon)
Salary
Negotiable

Job Responsibilities

Local Education and Economic Development Organization (LEEDO) পথশিশু ও পথ-সংযুক্ত শিশুদের শিক্ষা, সুরক্ষা, অধিকার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে School Under the Sky (SUS) কর্মসূচির জন্য কিছু সংখ্যক উদ্যমী, দায়িত্বশীল ও শিশুদের প্রতি সংবেদনশীল Street Educator / Frontline Educator / Street Outreach Educator নিয়োগ দেওয়া হবে।পদের বিবরণ
কর্মের ধরন: খণ্ডকালীন (Part-time), সপ্তাহে ৫ দিন, প্রতিদিন ৩ ঘণ্টা।
কর্মস্থল: Airport, Mirpur, Tejgaon, Sadarghat, ঢাকা।দায়িত্ব ও কর্তব্য১. পথসংযুক্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।২. শিশুদের বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক শিক্ষার পাঠদান করা।৩. শিশুদের বয়স ও শিক্ষাগত সক্ষমতা অনুযায়ী পাঠপরিকল্পনা ও শিখন কার্যক্রম তৈরি করা।৪. খেলাধুলা, ছবি আঁকা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ তৈরি করা।৫. নতুন শিশুদের চিহ্নিত করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা।৬. শিশুদের উপস্থিতি, অগ্রগতি ও শিখন কার্যক্রমের নিয়মিত রেকর্ড সংরক্ষণ করা।৭. শিশুদের কোনো সুরক্ষা ঝুঁকি বা বিশেষ প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত ও রেফার করা।৮. অভিভাবক, স্থানীয় জনগোষ্ঠী, সোশ্যাল মোবিলাইজার ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে সমন্বয় করা।৯. দৈনিক কার্যক্রম, উপস্থিতি ও অগ্রগতির প্রতিবেদন যথাসময়ে জমা দেওয়া।১০. প্রতিষ্ঠানের শিশু সুরক্ষা নীতিমালা, আচরণবিধি ও PSEAH নীতিমালা অনুসরণ করা।১১. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালন করা।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।
  • স্নাতক পর্যায়ে অধ্যয়নরত বা স্নাতক সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • শিশুদের পড়ানো, স্বেচ্ছাসেবামূলক কাজ অথবা শিক্ষা কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • পথ-সংযুক্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাজ করার আগ্রহ থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা
  • শিশুদের সঙ্গে সহজে যোগাযোগ ও সম্পর্ক তৈরির সক্ষমতা।
  • ধৈর্য, আন্তরিকতা ও দায়িত্বশীল মনোভাব।
  • বাংলা ভাষায় ভালো যোগাযোগের দক্ষতা।
  • দলগতভাবে কাজ করার মানসিকতা।
  • মাঠপর্যায়ে কাজ করার আগ্রহ ও সক্ষমতা।
  • নিয়মিত উপস্থিতি এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করার মানসিকতা।
শিশু সুরক্ষা ও আচরণবিধিLEEDO শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের Child Safeguarding Policy, Code of Conduct এবং PSEAH নীতিমালা মেনে চলতে হবে। শিশুদের প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অন্য কোনো ধরনের নির্যাতন, হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শূন্য সহনশীলতা নীতি কার্যকর।আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের হালনাগাদ CV এবং সংক্ষিপ্ত Cover Letter ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।ই-মেইল: hr.leedo2000@gmail.com
ই-মেইলের Subject: Application for the Position of Street Educator / Frontline Educator / Street Outreach Educatorযোগাযোগ: 01707797012

Requirements

  • Age 18 to 30 years

Educational Requirement

  • Higher Secondary

Benefits & Facilities

  • Lunch Facilities: Full Subsidize
  • Festival Bonus: 1

Apply for this Job

Street Educator / Frontline Educator / Street Outreach Educator
Local Education and Economic Development Organization - LEEDO · Deadline Dec 14