প্রধান নির্বাহী
Featured
Contract
HR / Administration
Posted 13 hours ago
· 3 views
Job Overview
Vacancies
1 position
Employment Type
Contract
Category
HR / Administration
Gender
Not specified
Age
At most 55 years
Job Location
Dhaka
Salary
Negotiable
Job Responsibilities
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রধান নির্বাহী পদে নিয়োগের জন্য নিম্নোক্ত শর্তে উপযুক্ত বাংলাদেশী সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি ও কঠোর পরিশ্রমী নাগরিকদের নিকট হতে জরুরী ভিত্তিতে আবেদনপত্র আহবান করা হচ্ছে। প্রশিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের সাথে নিবন্ধিত (নিবন্ধন নং: ঢ-০১০০৭১), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদপ্রাপ্ত (এমআরএ সনদ নং: ০০১৫২-০৩-১৩৫-০০৬০০), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস (নিবন্ধন নং: ১-৫৬৩/১৯৭৬-১৯৭৭) ও NGO Affairs Bureau নিবন্ধিত (নিবন্ধন নং: ১৪৯) এবং প্রশিকা পিকেএসএফ-এর একটি সহযোগী সংস্থা।বি: দ্র: ইতঃপূর্বে ২৮.০৮.২০২৬ তারিখে প্রশিকার ওয়েবসাইটে ও ২৯.০৮.২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো, The Financial Express পত্রিকায় এবং "বিডিজবস-এর হটজবস"-এ প্রকাশিত প্রধান নির্বাহী নিয়োগের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। ঐ নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এই নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন।দায়িত্ব:
- প্রতিষ্ঠানের রূপকল্প ও লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।
- বার্ষিক বাজেট প্রণয়ন, অর্থের উৎস তৈরি, অনুদান ও তহবিল সংগ্রহ, অর্থের সঠিক ব্যবহার এবং আর্থিক স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত করা।
- প্রশাসনিক ও মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষ কর্মী নিয়োগ ও মূল্যায়ন, কর্মীদের দিকনির্দেশনা প্রদান, অভ্যন্তরীণ নীতিমালা বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা।
- প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা এবং দাতা ও অংশীদারদের সাথে যোগাযোগ রক্ষা, জনসচেতনা সৃষ্টি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কার্যকর সম্পর্ক বজায় রাখা।
- কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা ও উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ।
- প্রকল্প গ্রহণ, প্রকল্পের মান যাচাই এবং নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।
- পর্ষদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা।
Requirements
- Age At most 55 years
- অন্যূন ৫ম গ্রেডের সরকারি/ স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ (সামরিক/বেসামরিক) প্রতিষ্ঠানে চাকুরির অভিজ্ঞতা,
- বেসরকারি সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠান অথবা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক/ উপ-নির্বাহী পরিচালক/ পরিচালক/ হেড অব মাইক্রোফাইন্যান্স/এমডি/ডিএমডি/SVP/CFO/সমমান কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।
Educational Requirement
- স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
Experience
- At least 10 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Benefits & Facilities
- বেতন/ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
How to Apply
আবেদন করার নিয়মাবলি:আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সথে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযোজন করতে হবে। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ২জন বিশিষ্ট পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ আবেদনপত্র নভেম্বর ২০, ২০২৬ তারিখের মধ্যে সভাপতি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাক/কুরিয়ার সার্ভিস/সরাসরি/ই-মেইলের chair@proshikabd.com মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রাথমিক বাছাইকৃত প্রার্থীগণকে সাক্ষাতকারের জন্য বিবেচিত হলে স্থান, তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে/ই-মেইল আইডির মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রশিকার পরিচালনা পর্ষদ কর্তৃক এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, যেকোনো সিদ্ধান্ত গ্রহণ, পরিবর্তন ও পরিবর্ধন করার ক্ষমতা রাখে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি proshikabd.com ওয়েবসাইটে পাওয়া যাবে। সভাপতি, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
Apply for this Job
You need to be logged in to apply for this job.
Login to Apply