কেয়ারগিভার

Full time Social Work / Community
Posted 1 day ago · 3 views
Application Deadline: 03 November, 2026

Job Overview

Vacancies
1 position
Employment Type  
Full time
Category
Social Work / Community
Industry
Manufacturing
Gender
Not specified
Age
Na
Job Location
Dhaka (Savar)
Salary
Negotiable

Job Responsibilities

কোম্পানি: মাক্সট্রিম ইন্টা.শিল্পখাত: গার্মেন্টস এক্সেসরিজকর্মস্থল: জিনজিরা, সাভার, বাংলাদেশপদের উদ্দেশ্য - কেয়ারগিভারের প্রধান দায়িত্ব হলো প্রতিষ্ঠানের শিশু পরিচর্যা কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শিশুদের নিরাপদ, যত্নশীল, স্বাস্থ্যসম্মত ও বয়স-উপযোগী পরিচর্যা নিশ্চিত করা। কেয়ারগিভার শিশুদের শারীরিক নিরাপত্তা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবার গ্রহণ, ঘুম ও বিশ্রাম, খেলাধুলা ও বিনোদন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করবেন। একই সঙ্গে শিশু পরিচর্যা কেন্দ্রের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ, সুশৃঙ্খল ও শিশুবান্ধব রাখার দায়িত্ব পালন করবেন।কর্মপরিবেশ ও কর্মশর্ত
  • এটি একটি পূর্ণকালীন (Full-time) পদ।
  • কর্মীকে প্রধানত প্রতিষ্ঠানের শিশু পরিচর্যা কেন্দ্রে দায়িত্ব পালন করতে হবে।
  • কর্মঘণ্টায় দীর্ঘ সময় শিশুদের সতর্কতার সঙ্গে তত্ত্বাবধান ও পরিচর্যা করতে হতে পারে।
  • এ পদে শিশু, তাদের অভিভাবক/মা, মানবসম্পদ (HR) বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং শিশু পরিচর্যা কেন্দ্রের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করতে হবে।
  • প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মঘণ্টা, নিরাপত্তা বিধি, স্বাস্থ্যবিধি ও শিশু সুরক্ষা নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে।

Requirements

অভিজ্ঞতা
  • শিশু পরিচর্যা কেন্দ্র, ডে-কেয়ার সেন্টার, কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল অথবা অনুরূপ প্রতিষ্ঠানে অগ্রাধিকারভিত্তিতে ১–২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রাসঙ্গিক শিশু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা থাকলে তা বিবেচনা করা হবে।
  • কোনো শিল্পপ্রতিষ্ঠান/কারখানাভিত্তিক শিশু পরিচর্যা কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
নোটঃ মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হবে।

Educational Requirement

শিক্ষাগত যোগ্যতা
  • ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
  • কেয়ার গিভার /শিশু পরিচর্যা/নার্সারি বিষয়ে সরকারী কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ এবং সার্টিফিকেট থাকতে হবে।

Experience

  • 1 to 2 years
  • The applicants should have experience in the following business area(s): Manufacturing (FMCG)

Benefits & Facilities

    বেতন ও সুযোগ-সুবিধা
    • বেতন: আলোচনা সাপেক্ষে / শ্রম আইন অনুযায়ী।
    • ওভারটাইম ভাতা।
    • উৎসব বোনাস।
    • সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

How to Apply

আপনি যদি মনে করেন যে উক্ত পদের জন্য আপনি উপযুক্ত, তাহলে আপনার জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, অভিজ্ঞতার কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র কোম্পানীর ই-মেইলঃ jobs@maxtrims.com অথবা হোয়াটসআপ নংঃ ০১৩৩৫-২২৬৩৫১ প্রেরণ করুন।

Apply for this Job

কেয়ারগিভার
Maxtrims Int. · Deadline Nov 03