Job Overview
Vacancies
1 position
Employment Type
Full time
Category
Accounting / Finance
Industry
NGO / Development
Gender
Not specified
Age
At most 35 years
Job Location
Anywhere in Bangladesh
Salary
৳ 27,000–35,100
Education
Bachelor / Graduation
Job Responsibilities
- সিওদের আদায়কৃত সঞ্চয় ও ঋণের টাকা চেক করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন সাপেক্ষে জমা নেয়া।
- নিয়মিত আদায়যোগ্য বের করে আদায়কৃত সঞ্চয় ও ঋণের টাকা আদায় রেজিস্টারে লিপিবদ্ধ করা।
- আদায়কৃত সকল টাকা যথাসময়ে ব্যাংকে জমা দেয়া এবং প্রয়োজনে উত্তোলন করা।
- সংশ্লিষ্ট বিল-ভাউচার তৈরি করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন সাপেক্ষে ক্যাশ বইতে লিপিবদ্ধ করা।
- বাজেট অনুসারে খরচ করা এবং তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ক্যাশ বইতে লিপিবদ্ধ করা।
- ঋণ আবেদন, চুক্তিপত্র, সদস্য ভর্তি ফরম ইত্যাদি যাচাই করে ঋণের সিলিং অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সদস্য, সদস্যের স্বামী/অভিভাবক, সমিতির সভানেত্রী/সম্পাদিকার উপস্থিতিতে ঋণ বিতরন করা এবং বিতরণকৃত ঋণ লালকালি দিয়ে পাশবইতে পোস্টিং নিশ্চিত করা।
- ঋণ প্রস্তাবনা (বিগত দিনের) অফিসে চেক করা; এম ই ঋণ বিতরনের ক্ষেত্রে চেক গ্রহণ সংরক্ষণ এবং রেজিস্টারে update তথ্য সংরক্ষন করা, এম ই ঋণের ফরমেট সমূহ ফাইলিং করার পর সংরক্ষণ করা।
- সঞ্চয় ফেরত আবেদন, সদস্য ভর্তি ফরম, গ্রুপ রেজুলেশন ইত্যাদি যাচাই করে সদস্যের উপস্থিতিতে (সমন্বয় ব্যতীত) সঞ্চয় ফেরত দেয়া;
- পাশ বইয়ের বিতরনকৃত টাকা পোস্টিং দেয়া।
- ঋণ আবেদন যাচাই, ছবি ও ID Card, অভিভাবক, জামনিদার, সভানেত্রী, সিও, সদস্যর বয়স, সঞ্চয় জমার তারিখ চেক করা।
- দিনশেষে হস্তমজুদ (যদি থাকে) ডিনোমিনেশনসহ ভল্ট রেজিস্টারে হিসাবরক্ষক ও শাখা ব্যবস্থাপকের যৌথ স্বাক্ষরে নিরাপদে লকারে সংরক্ষণ করা এবং প্রয়োজনে CRM/ Fast Track এ জমা করা।
- অফিস ও গেস্টরুম রক্ষনাবেক্ষণ সহ পরিস্কার পরিছন্ন রাখা।
- কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান, ই-মেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা, সফটওয়্যার এন্ট্রি হালনাগাদ রাখা।
- সিওদের সাপ্তাহিক রিপোর্ট থেকে প্রস্তুতকৃত সাপ্তাহিক সমন্বিত প্রতিবেদন সংশ্লিষ্ট হিসাববহির সাথে ক্রসচেক করা এবং শাখা ব্যবস্থাপকের অনুমোদন নেয়া।
- সাপ্তাহিক সভায় উপস্থিত থেকে সাপ্তাহিক পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে শাখা ব্যবস্থাপককে সহায়তা করা।
- ক্রয়নীতিমালা সম্পর্কে জ্ঞান এবং নীতিমালা মেনে কাজ করা।
- মাস শেষে ক্যাশবই, ঋণ বিতরণ রেজিস্টার, সঞ্চয় ফেরত রেজিস্টার, স্টক রেজিস্টার, সদস্য ভর্তি রেজিস্টার হিসাব বন্ধ করা।
- প্রতি মাসের ৩ তারিখের মধ্যে আর্থিক প্রতিবেদন (AIS) তৈরি করে MIS রিপোর্টের সাথে ক্রসচেক করা।
- প্রতি মাসের বাজেট অনুযায়ী শাখায় খরচ হয়েছে কি-না, তা নিশ্চিত করা এবং বাজেটের অধিক খরচ যাতে না হয় সেদিকে সতর্কদৃষ্টি রাখা। বাজেটের অতিরিক্ত খরচের প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষ বরাবর অনুমোদনের জন্য আবেদন করা।
- প্রতি মাসে স্টোরের মালামালসমূহ সঠিক আছে কি-না যাচাই করা এবং স্টোরেজ ব্যবস্থা পর্যবেক্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রত্যেক মালামালের তালিকা অনুসারে মালামালের স্টক রেজিস্টার হালনাগাদ রাখা।
- মাসিক সভায় উপস্থিত থেকে ষান্মাসিক লক্ষ্যমাত্রা ও অর্জন পর্যালোচনা সহ সিদ্ধান্ত গ্রহণে শাখা ব্যবস্থাপককে সহায়তা করা।
- মাসিক ব্যাংক স্টেটম্যান্ট সংগ্রহ করা, বিদ্যুৎ বিল জমা দেয়া, সকল প্রকার ডকুমেন্টস বান্ডেলিংসহ সংরক্ষণ করা।
- প্রতি বৎসর শেষে সদস্য/সমিতি ভিত্তিক বাৎসরিক কর্মপরিকল্পনার মূল্যায়ন করা এবং পরবর্তী বৎসরের জন্য সদস্য/সমিতি ভিত্তিক বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়নে শাখা ব্যবস্থপককে সহায়তা করা এবং তা জুন মাসের ১৫ তারিখের মধ্যে এরিয়া ম্যানেজারের মাধ্যমে ঢাকা অফিসে প্রেরণ করা।
- বছরান্তে অপ্রদত্ত খরচের জন্য প্রভিশন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট খাতে হিসাবভুক্ত করা।
- স্থায়ী সম্পদের সনাক্ত নম্বর নিশ্চিত করা এবং স্থায়ী সম্পদের সিডিউল সংরক্ষন করা।
- প্রধান কার্যালয় থেকে পিকেএসএফ-এর অর্থ গ্রহণ করলে এবং এক শাখা হতে অন্য শাখায় অর্থ স্থানানন্তর করলে আপনার শাখার Deposit Slip সঙ্গে-সঙ্গে প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে প্রেরণ নিশ্চিত করা।
- কোনো কর্মী আপনার শাখা হতে পদত্যাগ, অব্যাহতি, চাকুরিচ্যুত হলে নীতিমালা অনুযায়ী “রিলিজ অর্ডার”, ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে প্রেরণ এবং যোগদানকৃত কর্মীর “যোগদানপত্র” সঙ্গে-সঙ্গে প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগে প্রেরণ নিশ্চিত করা।
- এছাড়া বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কাজ করতে বলবেন তা করা।
- উপরে উল্লেখ করা হয় নাই কিন্তু প্রাসঙ্গিক যে কোন কাজ করতে বলা হলে তা পালন করতে হবে।
Requirements
- Age At most 35 years
- জাতীয় পর্যায়ের এনজিও-তে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কম পক্ষে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে।
- স্থায়ীকরনের পর সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।
Educational Requirement
- Bachelor of Commerce (BCom)
- Master of Commerce (MCom)
- শিক্ষাগত যোগ্যতা: বানিজ্য বিভাগ হতে স্নাতক/স্নাতকোত্তর।
Experience
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Benefits & Facilities
- শিক্ষানবিশকালে বেতন ২৭,০০০/- টাকা এবং স্থায়ীকরনের পর বেতন ৩০,৪২৩/-।
- সংস্থার নিয়মানুযায়ী শিক্ষানবিশকাল ৩/৬ মাস।
- সাপ্তাহিক ছুটি দু`দিন (শুক্রবার ও শনিবার)।
- সংস্থার কাজে দূরত্ব অনুযায়ী মোটর সাইকেল ভাতা প্রতি কি.মি ৪.৫০/- হারে মাসিক সর্বোচ্চ ৬০০০/-, মেইনটেন্যান্স বিল ৫০০/- এবং মবিল বিল ৬০০/- প্রদান করা হয়।
- প্রতিমাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয়।
- অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
- সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, দুটি উৎসব ভাতা এবং বৈশাখি ভাতা প্রদান করা হয়।
- সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকুরির বয়স ১১ বছর অতিক্রান্ত হওয়ার পর ১৩ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন। উল্লিখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড (Gross) ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদিসহ। এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে ৩ ও ৫ বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন।
- সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম (ফ্রি)। এছাড়াও রাত্রিযাপন ভাতা, চিকিৎসা ভাতা, মেধাবী ছেলে-মেয়েদের এককালীন শিক্ষা বৃত্তিসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হয়।
- কর্মএলাকার মধ্যে যেকোন জেলায় কাজের মানসিকতা থাকতে হবে।
- পিতৃত্বকালীন ছুটি ৫ (পাঁচ) কর্ম দিবস স-বেতনে প্রদান করা হয় এবং নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি স-বেতনে ৬ মাস
- পুরুষ কর্মী একক আবাসন ফ্রি। নারী কর্মীদের একক আবাসন ভাতা বাবদ সর্বোচ্চ ২০০০/- প্রদান করা হয়।
Apply for this Job
You need to be logged in to apply for this job.
Login to Apply