| Vacancies | 01 |
| Employment Type | Full Time |
| Job Category | Others |
| Age | 45 - 45 years |
| Gender | Not specified |
| Job Location | Khulna (Koyra), Satkhira (Assasuni) |
| Salary | Tk. 30000 (Monthly) |
| Educational Requirement |
• SSC |
| Other Requirement | • Age At least 45 years |
| Responsibilities | বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে স্বীকৃত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (MoEFCC) উপকূলীয় অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। ক্রমবর্ধমান লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জোয়ারজনিত জলাবদ্ধতা এবং উপকূলীয় ভাঙনের কারণে এসব অঞ্চলে জলবায়ুজনিত ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব দুর্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা, স্বাস্থ্য ও জীবনযাত্রার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। এর মধ্যে নিরাপদ পানীয় জলের সংকট অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। কারণ, মিঠা পানির উৎসগুলোতে ক্রমবর্ধমান লবণাক্ততার কারণে সেগুলো মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।উন্নয়ন প্রচেষ্টার অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠী এখনো নিরাপদ ও নির্ভরযোগ্য পানীয় জলের প্রাপ্যতার ক্ষেত্রে মারাত্মক সমস্যার সম্মুখীন। ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ উভয় পানির উৎসে লবণাক্ততা বৃদ্ধি এবং ঘন ঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ফলে বিশেষ করে নারী ও শিশুদের পানীয় জল সংগ্রহের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এতে তাদের স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক চাপ ও সময়ের অপচয় বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। নিরাপদ পানীয় জলের সীমিত প্রাপ্যতা পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জলবায়ু সহনশীলতা দুর্বল করে দিচ্ছে।এই পরিস্থিতিতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্বাচিত উপজেলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপদ পানীয় জলের সুযোগ বৃদ্ধি এবং তাদের জলবায়ু সহনশীলতা শক্তিশালী করার লক্ষ্যে উন্নয়ন প্রচেষ্টা “সৌরশক্তিচালিত রিভার্স অসমোসিস (RO) পানি শোধনাগার স্থাপনের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগণের নিরাপদ পানীয় জলের সুযোগ সৃষ্টি” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর মাধ্যমে Adaptation Fund (AF)-এর অর্থায়নে বাস্তবায়িত হবে এবং প্রকল্পের মেয়াদ হবে দুই বছর।কর্মকর্তার প্রধান দায়িত্বসমূহ:• কমিউনিটি গ্রুপের মাসিক সভা পরিচালনা ও সমন্বয় করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, অভিযোজন কৌশল ও প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা নিশ্চিত করা। |
| Apply Method | Corporate Inbox & Email |
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র, বিভাগ প্রতিষ্ঠানের ছাড়পত্র (পূর্ব অভিজ্ঞতা কেন্দ্র), ২ কপি সাম্প্রতিক তোলা রঙিন ছবি, এবং আবেদনকারীর আবেদনপত্রসহ আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, উন্নয়ন প্রচেষ্টা, গ্রাম+পোস্ট- তালা (মেলা বাজার), থানা-তালা, জেলা- সাতক্ষীরা চিঠির ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে প্রেরণ করতে হবে। প্রার্থীর প্রধান কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয়। খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া, প্রার্থীরা চাইলে unnprojob16@gmail.com ঠিকানায় পাঠাতে পারবেন। অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। শর্টলিস্টেড প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ফোন দেওয়া হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। সংস্থা প্রয়োজন অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, সংযোজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
Send your CV to: unnprojob16@gmail.com
Apply online through our corporate inbox.