এক্সিকিউটিভ অফিসার-সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট

Full time Transport / Logistics
Posted 37 minutes ago · 1 views
Application Deadline: 23 December, 2026

Job Overview

Vacancies
1 position
Employment Type  
Full time
Category
Transport / Logistics
Industry
Manufacturing
Gender
Not specified
Age
25 to 40 years
Job Location
Anywhere in Bangladesh
Salary
Negotiable
Education
Bachelor / Graduation

Job Responsibilities

পদ: এক্সিকিউটিভ অফিসার-সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকোম্পানি: Pure Bond Industries Ltd.Pure Bond Industries Ltd.-এর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল জনবল নিয়োগ দেওয়া হবে।

Requirements

  • Age 25 to 40 years
অভিজ্ঞতা ও বয়স:
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স: ২৫ থেকে ৪০ বছর।
  • কেমিক্যাল, রাবার ও পেট্রোলিয়াম শিল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কাজের দায়িত্ব ও যোগ্যতা:প্রার্থীকে নিম্নলিখিত বিষয়ে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে:
  • কেমিক্যাল, রাবার ও পেট্রোলিয়াম পণ্য এবং সংশ্লিষ্ট শিল্প সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
  • কাঁচামাল, সরবরাহকারী এবং ক্রয় ব্যবস্থাপনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে।
  • সকল ধরনের L/C (Letter of Credit) খোলা, সংশোধন, আমদানি ও রপ্তানি কার্যক্রম এবং শিপিং ভেসেল সংক্রান্ত বিষয়ে বাস্তব জ্ঞান থাকতে হবে।
  • মানসম্মত পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে সংগ্রহের জন্য নির্ভরযোগ্য ভেন্ডর ও সরবরাহকারী খুঁজে বের করা, যাচাই-বাছাই এবং মূল্যায়ন করতে হবে।
  • পণ্যের স্পেসিফিকেশন যাচাই, সরবরাহকারীদের কোটেশন মূল্যায়ন, সর্বোত্তম মূল্য নিশ্চিত করা এবং সে অনুযায়ী ক্রয় পরিকল্পনা প্রস্তুত করতে হবে।
  • প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় কাঁচামালের পরিমাণ ও সরবরাহের সময় নির্ধারণ করতে হবে।
  • স্টক বিশ্লেষণ করে প্রয়োজনীয় ক্রয় চাহিদাপত্র (Purchase Requisition) তৈরি, অনুমোদন গ্রহণ এবং Purchase/Procurement Committee-এর সদস্যদের সঙ্গে সমন্বয় করে বাজার থেকে পণ্য সংগ্রহ করতে হবে।
  • ভবিষ্যৎ ক্রয় কার্যক্রমের জন্য বাজারদরের প্রবণতা বিশ্লেষণ এবং সম্ভাব্য মূল্য পরিবর্তনের প্রভাব নিরূপণ করতে হবে।
  • পূর্ববর্তী ব্যবহার ও চাহিদার তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ন্যূনতম স্টক (Minimum Stock Level) বজায় রাখতে হবে।
  • সরবরাহকারী ও ভেন্ডরদের সঙ্গে পণ্যের মূল্য, পেমেন্ট শর্তাবলি এবং চুক্তি নিয়ে কার্যকর দর-কষাকষি করতে হবে।
  • ভবিষ্যৎ প্রয়োজনে সকল ক্রয় চুক্তি ও সংশ্লিষ্ট কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।
প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প ও সাইট নিয়মিত পরিদর্শন করে কাঁচামাল ও অন্যান্য পণ্যের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখা নিশ্চিত করতে হবেপ্রয়োজনীয় দক্ষতা
  • দর-কষাকষি ও যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
  • ভেন্ডর ও সরবরাহকারী ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।
  • বিশ্লেষণ, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
  • এককভাবে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • ক্রয় পরিকল্পনা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত ডকুমেন্টেশনে দক্ষ হতে হবে।

Educational Requirement

  • সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে BBA ডিগ্রি থাকতে হবে।
  • সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে MBA ডিগ্রি থাকতে হবে।
  • PGDSCM (Post Graduate Diploma in Supply Chain Management) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

How to Apply

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) নিম্নোক্ত ই-মেইলে পাঠানোর জন্যঅনুরোধ করা হলো।কোম্পানি: Pure Bond Industries Ltd.ই-মেইল: Purebondind@gmail.com

Apply for this Job

এক্সিকিউটিভ অফিসার-সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
PURE BOND INDUSTRIES LIMITED · Deadline Dec 23