এরিয়া সেলস ম্যানেজার (Kids & Toys Group)

Full time Marketing / Sales
Posted 14 minutes ago · 1 views
Application Deadline: 10 December, 2026

Job Overview

Vacancies
16 positions
Employment Type  
Full time
Category
Marketing / Sales
Industry
Manufacturing
Gender
Male
Age
24 to 40 years
Job Location
Anywhere in Bangladesh
Salary
Negotiable
Experience
At least 3 years

Job Responsibilities

Talukder Plastic Co. Ltd. দেশের অন্যতম শীর্ষস্থানীয় Furniture ও Kids & Toys আইটেম প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের Kids & Toys গ্রুপের বিক্রয় কার্যক্রম সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে স্মার্ট, উদ্যমী, কর্মঠ ও টিম পরিচালনায় পারদর্শি প্রার্থীদের নিকট থেকে এরিয়া সেলস ম্যানেজার পদের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

প্রধান দায়িত্ব ও কর্তব্য
  • নির্ধারিত এলাকার Kids & Toys পণ্যের সামগ্রিক বিক্রয় কার্যক্রম পরিচালনা, তদারকি ও নিয়ন্ত্রণ করা।
  • কোম্পানি কর্তৃক নির্ধারিত মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
  • Sales Officer-দের মাধ্যমে বিক্রয় পরিকল্পনা বাস্তবায়ন, নিয়মিত ফলোআপ ও বিক্রয় কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
  • এলাকার বিক্রয় পরিকল্পনা, রুট প্ল্যান ও মার্কেট কাভারেজ পরিকল্পনা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।
  • ডিলার, রিটেইলার ও অন্যান্য বিক্রয় চ্যানেলের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
  • নতুন ডিলার ও রিটেইলার নিয়োগ, বাজার সম্প্রসারণ এবং বিদ্যমান ডিলার নেটওয়ার্ক শক্তিশালী করা।
  • সেলস অফিসারদের নিয়মিত মার্কেট ভিজিট এবং মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করা।
  • পণ্যের সেকেন্ডারি সেলস (Retail Sales), বাজারে পণ্যের প্রাপ্যতা, যথাযথ প্লেসমেন্ট, ডিসপ্লে ও ব্র্যান্ড ভিজিবিলিটি নিশ্চিত করা।
  • নির্ধারিত এলাকার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে Sales Officer-দের কার্যকর দিকনির্দেশনা, প্রশিক্ষণ, অনুপ্রেরণা ও কর্মদক্ষতা মূল্যায়ন করা।
  • ডিলার ও রিটেইলারের অর্ডার সংগ্রহ, পণ্য সরবরাহ, স্টক ব্যবস্থাপনা এবং বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করা।
  • প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য, মূল্য, অফার, বাজার কার্যক্রম ও বিক্রয় কৌশল সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং কর্তৃপক্ষকে অবহিত করা।
  • ডিলার ও রিটেইলারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বাজারসংক্রান্ত সমস্যা, অভিযোগ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা কার্যকরভাবে সমাধান করা।
  • বিক্রয় কার্যক্রমের অগ্রগতি, দৈনিক/সাপ্তাহিক/মাসিক বিক্রয় রিপোর্ট, মার্কেট রিপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যথাসময়ে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা।
  • কোম্পানির বিক্রয় নীতিমালা, মূল্যনীতি, ডিসকাউন্ট, ইনসেনটিভ, ক্রেডিট নীতি ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং অনুসরণ নিশ্চিত করা।
  • বিক্রয় কার্যক্রমে শৃঙ্খলা, জবাবদিহিতা, কর্মদক্ষতা ও টিমের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা।
  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।
  • প্রতিষ্ঠানের প্রয়োজনে বাংলাদেশের যেকোনো বিভাগ, শাখা বা অঞ্চলে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।
 

Requirements

  • Age 24 to 40 years
  • Only Male
  • স্মার্ট, উদ্যমী ও কর্মঠ হতে হবে।
  • চাপের মধ্যে কাজ করার মানসিকতা ও সক্ষমতা থাকতে হবে।
  • বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • ভালো যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার দক্ষতা থাকতে হবে।
  • মাঠপর্যায়ে ব্যাপকভাবে কাজ করার মানসিকতা ও আগ্রহ থাকতে হবে।
  • নতুন এলাকা, নতুন ডিলার ও রিটেইলার উন্নয়নে সক্ষম হতে হবে।

Educational Requirement

  • Bachelor/Honors
  • Higher Secondary

Experience

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): Plastic/ Polymer Industry, Toy

Benefits & Facilities

  • T/A,Tour allowance,Mobile bill,Performance bonus
  • Lunch Facilities: Full Subsidize
  • Salary Review: Yearly
  • Festival Bonus: 2
  • Sales Incentive / Commission

How to Apply

পাসপোর্ট সাইজের ছবি’সহ পূর্ণাঙ্গ সিভি নিম্নের ইমেইলে পাঠানোর জন্য জানানো হলো। ইমেইলের subject এ পদের নাম (এরিয়া সেলস ম্যানেজার) অবশ্যই উল্লেখ করতে হবে।ইমেইল : jobs.talukdergroup@gmail.com

Apply for this Job

এরিয়া সেলস ম্যানেজার (Kids & Toys Group)
Talukder Group · Deadline Dec 10